শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি এমসি বাজারের পশ্চিম পাশ থেকে শুরু হয়ে সুফিয়া স্পিনিং মিলস লিমিটেডের সামনের ইউটার্ন প্রদক্ষিণ করে তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করছে। এর প্রতিবাদে আজকের এই বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।”
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় তেলিহাটি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।