মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিশ্রুতি দিয়েও মেলেনি বেতন, তিন ঘণ্টার বেশি সড়কে শ্রমিকদের অবরোধ

প্রতিশ্রুতি দিয়েও মেলেনি বেতন, তিন ঘণ্টার বেশি সড়কে শ্রমিকদের অবরোধ

প্রতিশ্রুতি দিয়েও মেলেনি বেতন, তিন ঘণ্টার বেশি সড়কে শ্রমিকদের অবরোধ

নির্ধারিত সময়ে বকেয়া বেতন না পেয়ে গাজীপুরের শ্রীপুরে সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানার শ্রমিকেরা তিন ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেপ্টেম্বর মাসের বেতন ১৩ অক্টোবর পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করায় বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে কারখানায় কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। পরে কর্তৃপক্ষের কাছ থেকে বেতন পরিশোধের আশ্বাস না পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে এমসি বাজার-শিশু পল্লী আঞ্চলিক সড়কের ইউনিয়ন মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। দুপুর আড়াইটা পর্যন্ত শ্রমিকদের অবরোধ চলছিল।
কারখানাটি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় এমসি বাজারের পূর্ব পাশে ইউনিয়ন মোড়ে অবস্থিত।
শ্রমিকেরা জানান, গত শনিবার (১০ অক্টোবর) সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারখানার ভেতরে উৎপাদনকাজ বন্ধ রেখে শান্তিপূর্ণ অবস্থান নেন তাঁরা। ওই সময় কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন পরিশোধের আশ্বাস দেয়। একই সঙ্গে ১৪ অক্টোবর থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা জানানো হয়। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় বুধবার সকালে আবারও কর্মবিরতি শুরু করেন তাঁরা।
কারখানার নারী শ্রমিক আসমা বলেন, ‘গত শনিবার আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন দেওয়ার কথা বলেছিল। কিন্তু গতকালও বেতন দেয়নি। আজ সকালে কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে শান্তিপূর্ণ অবস্থান করি। পরে বেতন দেওয়ার আশ্বাস না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।’
আরেক নারী শ্রমিক বলেন, ‘এটা আমাদের কর্মস্থল। প্রতি মাসেই আন্দোলন ছাড়া বেতন দিতে চায় না কর্তৃপক্ষ। সব সময় তো আন্দোলন করা সম্ভব নয়। আমরা এখানে আন্দোলন করতে আসিনি, কাজ করতে এসেছি। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন চাই।’
এক শ্রমিকনেতা বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে।
কারখানার প্রোডাকশন ম্যানেজার ফরহাদ বলেন, ‘বিভিন্ন জটিলতার কারণে গতকাল সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। আজকের মধ্যে বেতন পরিশোধ করা হবে। বিষয়টি সব শ্রমিককে জানানো হয়েছে।’
এদিকে অবরোধের খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর সাব-জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার বলেন, এক মাসের বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান নেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: