সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিয়ামতপুরে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুরে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুরে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৬ নম্বর রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইসাহাক আলী নিমদিঘী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইসরাইল। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধার করা মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।