মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সাভারের শিল্পঅঞ্চল এলাকা  আশুলিয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক  অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার শুটিংবাড়ী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, আটককৃত আসামির হলেন
আশুলিয়ার শুটিংবাড়ী এলাকার মৃত জরিব উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে গেল্লা (৬০), চাঁনগাঁও এলাকার সাগর মিয়ার ছেলে রবিন (২৮), পাড়াগ্রাম এলাকার দুদু মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২) এবং পাবনার চাটমোহর থানার দক্ষিণ সেনগ্রাম এলাকার মৃত দিলবর আলীর ছেলে সোহেল তানভীর বিজয় (৩০)। সোহেল বর্তমানে আশুলিয়ার চাঁনগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এসআই মো. শাহাদাৎ হোসেন সহ ডিবির চৌকস টিম অংশ নেয়। তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে জব্দ করা ২২০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি।গ্রেপ্তারকৃতদের মধ্যে হাবিবুর রহমান ওরফে গেল্লার বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য সংক্রান্ত চারটি এবং অন্যান্য অপরাধে একটি সহ মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
ডিবি কর্মকর্তা যা বললেন: অভিযানের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর ডিবির ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে আমাদের বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। যারা গোপনে মাদকের ব্যবসা বা সরবরাহ কাজের সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের পর সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

মোঃফাহিম চৌধুরী 
আশুলিয়া প্রতিনিধি