সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্য পুরুষের সঙ্গে কথা বলায় প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা

অন্য পুরুষের সঙ্গে কথা বলায় প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা

অন্য পুরুষের সঙ্গে কথা বলায় প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা

প্রেমিকা অন্য পুরুষের সঙ্গে কথা বলেন—এমন সন্দেহ ছিল প্রেমিকের। আর সেই সন্দেহ থেকেই প্রেমিকাকে হত্যার পরিকল্পনা করেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এক যুবক। পরে হোটেলের কক্ষে গিয়ে ২৩ বছর বয়সী প্রেমিকাকে ধারালো কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করেন। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের আসামের কামরূপ গ্রামীণ জেলার একটি হোটেল কক্ষে। প্রেমিকাকে কাঁচি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ২২ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।নিহত ওই তরুণীর নাম মালিনী গুরিয়া। তার বয়স ২৩ বছর। তিনি সোনিতপুর জেলার হুগ্রাজুলি এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত ওই যুবকের নাম অভিজিৎ কিন্ডো। পুলিশ জানিয়েছে, প্রেমিকাকে হত্যার পর ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পুলিশ জানিয়েছে, উদালগুড়ি জেলার বাসিন্দা অভিজিৎ কিন্ডো দাবি করেছেন, তার সন্দেহ ছিল মালিনী তার সঙ্গে প্রতারণা করছেন। সেই সন্দেহ থেকেই তিনি তাকে হত্যা করেছেন।

কামরূপের রাঙ্গিয়া রেলস্টেশনের কাছে একটি হোটেলে অভিজিৎ ও মালিনী অবস্থান করছিলেন। রোববার সকালে হোটেলের একটি কক্ষ থেকে মালিনীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। একই কক্ষ থেকে অভিজিৎকেও আটক করা হয়।পরে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, আগের রাতে চেন্নাই থেকে আরও দুই নারীর সঙ্গে রাঙ্গিয়ায় এসেছিলেন মালিনী। তাদের নিতে রেলস্টেশনে গিয়েছিলেন অভিজিৎ।পুলিশের হেফাজতে সাংবাদিকদের অভিজিৎ বলেন, মালিনী অন্য পুরুষদের সঙ্গে কথা বলতেন বলে তার সন্দেহ হতো। এ কারণেই তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন।

তিনি বলেন, ‘সে আমার সঙ্গে প্রতারণা করছিল, অন্যদের সঙ্গে কথা বলত। সে আসার আগেই আমি তাকে হত্যার পরিকল্পনা করেছিলাম’। তিনি কাঁচি দিয়ে মালিনীকে হত্যার কথাও স্বীকার করেন। তবে আত্মহত্যার চেষ্টা করার বিষয়ে তিনি কিছু বলেননি।

রাঙ্গিয়া রেলস্টেশনের এক কর্মকর্তা বিষয়টি জানতে পেরে ভোরেই পুলিশকে খবর দেন। এরপর পুলিশের একটি দল দ্রুত হোটেলে যায়। অভিজিৎকে আটক করে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নেয়া হয়। আত্মহত্যার চেষ্টার সময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছিল।পুলিশ জানিয়েছে, অভিজিৎ ও মালিনী একই হোটেলে ছিলেন। মালিনীর বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিজিৎ নিজের জন্য আলাদা একটি কক্ষ বুক করেছিলেন। তবে গভীর রাতে তিনি মালিনীর কক্ষে গিয়ে সেখানে অবস্থান করেন।সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সকালে অভিজিৎ মালিনীর বন্ধুদের ফোন করে জানান, তিনি মালিনীকে হত্যা করেছেন এবং নিজেও আত্মহত্যা করবেন।পুলিশ জানায়, অভিজিৎ কাঁচি ও একটি টেস্টার দিয়ে মালিনীকে আঘাত করেন। পরে আরও পরীক্ষা ও আলামত সংগ্রহের জন্য গুয়াহাটি থেকে একটি ফরেনসিক দল হোটেলে যায়।প্রাথমিক তদন্ত শেষে মালিনীর মরদেহ ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তার পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ সূত্র। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।