মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ১০০ কৃষক পেলেন ২৮ হাজার টাকার চেক, ১৩ ইউনিয়নে ফগার মেশিন বিতরন

মাগুরায় ১০০ কৃষক পেলেন ২৮ হাজার টাকার চেক, ১৩ ইউনিয়নে ফগার মেশিন বিতরন

মাগুরায় ১০০ কৃষক পেলেন ২৮ হাজার টাকার চেক, ১৩ ইউনিয়নে ফগার মেশিন বিতরন

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি   

মাগুরা সদর উপজেলায় কৃষকদের পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আর্থিক সহায়তা এবং ডেঙ্গু প্রতিরোধে মাগুরা সদর উপজেলার ১৩ টি  ইউনিয়নে  মশক নিধন কার্যক্রম জোরদারে ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন কৃষকের প্রত্যেককে ২৮ হাজার টাকা করে মোট ২৮ লাখ টাকার চেক দেওয়া হয়। এই অর্থ পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন ও সংরক্ষণ ব্যবস্থা তৈরির কাজে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল। সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
কৃষি কর্মকর্তারা জানান, সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এয়ার ফ্লো প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজের স্তূপে প্রয়োজনীয় বাতাস চলাচল নিশ্চিত করে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এতে পেঁয়াজ পচন ও ছত্রাকের আক্রমণ কমিয়ে দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব।
একেকটি এয়ার ফ্লো মেশিনে প্রায় ৩০০ মণ বা ১২ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্যদিকে, মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের প্রতিটিতে একটি করে মোট ১৩টি ফগার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে এসব মেশিন দেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মশক নিধন ও ফগিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশাবাহিত রোগের বিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে এসব মেশিন।