মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি

কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি

ENTER TV


কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি

কিশোরগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন (ডেভ) এসোসিয়েশনের এক আলোচনা সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শহরের শোলাকিয়া এলাকার ৩৬২/২ খরমপট্টি রোডে অবস্থিত গার্ডেনিয়া কিন্ডারগার্টেনে উৎসবমুখর পরিবেশে এই সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে কিশোরগঞ্জ জেলার জন্য মোট ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির প্রধান দায়িত্বপ্রাপ্তরা হলেন:
* সভাপতি: কোহিনুর বেগম (পরিচালক, গার্ডেনিয়া কিন্ডারগার্টেন)
* সাধারণ সম্পাদক: মোহাম্মদ রহমতউল্লাহ (পরিচালক, নরসুন্দা কিন্ডারগার্টেন)
* কোষাধ্যক্ষ: রাজু আহম্মেদ (পরিচালক, মেরিট প্লাস প্রি ক্যাডেট স্কুল)
* সাংগঠনিক সম্পাদক: রাজন আকন্দ (পরিচালক, বর্ণপরিচয় বিদ্যানিকেতন)

অনুষ্ঠানে কিন্ডারগার্টেনগুলোর সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নবগঠিত এই কমিটি আগামী দিনে জেলার কিন্ডারগার্টেনগুলোর উন্নয়নে ও যেকোনো সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি