মোঃ মুকুল হক জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২নং শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২৮২ বোতল Eskuf সিরাপ এবং ০১টি মোটর মোটরসাইকেল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ০৫ টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন অজ্ঞাত ০২ জন মোটরসাইকেল আরোহী কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল হতে কানসাট অভিমুখে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল মোটরসাইকেলটি তল্লাশী করে সাথে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেটের মধ্যে ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি (Apache RTR-160 cc) জব্দ করে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে
সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,বলে জানিয়েছেন।