মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোদাল হাতে কি করছেন জয়া?

কোদাল হাতে কি করছেন জয়া?

কোদাল হাতে কি করছেন জয়া?

পর্দায় গ্ল্যামারাস উপস্থিতি হলেও ব্যক্তিজীবনে একেবারেই মাটির কাছাকাছি জয়া আহসান। নিজের বাড়ির আঙিনায় নিয়মিত ফল-সবজি চাষ করেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

জমি তৈরি থেকে শুরু করে গাছপালার পরিচর্যা—সব কিছুই করেন নিজ হাতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তার এই পরিশ্রমী ও সাদামাটা রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, খালি পায়ে কৃষিকাজে ব্যস্ত জয়া। দীর্ঘক্ষণ ধরে নিজের হাতে কোদাল চালিয়ে বাগানের মাটি তৈরি করছেন তিনি।

এক সহযোগীকে নিয়ে মাটিতে গোবর সার মেশানোর পাশাপাশি আনন্দের সঙ্গে অনুরাগীদের নিজের বাগানের জবা, ঘুমন্ত জবাসহ নানা গাছের পরিচয়ও করিয়ে দিতে দেখা যায় তাঁকে।
ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন এই তারকা। কেউ তাকে ‘মাটির মানুষ’ বলছেন, আবার কেউ মন্তব্য করছেন—তার এমন শারীরিক পরিশ্রমই হয়তো তার সৌন্দর্য ও বয়সের চাকা থমকে দেওয়ার আসল রহস্য।

সাধারণত তারকারা শরীরচর্চার জন্য জিম বা কঠিন ডায়েটের ওপর ভরসা করলেও, জয়া চলেন ভিন্ন পথে।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগেই জানিয়েছিলেন, জিম করার চেয়ে দৈনন্দিন কায়িক শ্রমেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কোনো সিনেমার কাজ থাকলে মাঝেমধ্যে পিলাটিজ বা শরীরচর্চা করলেও, ফিট থাকতে নিজের বাগানে নিয়মিত কোদাল দিয়ে মাটি কোপানো ও চাষবাসের কাজকেই তিনি নিজের সেরা ব্যায়াম মনে করেন।