মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএসভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএসভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএসভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে জিআইএস (GIS) ভিত্তিক "গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঘোড়াঘাটের আয়োজনে এবং এডিবি (ADB) অর্থায়নে পরিচালিত রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)-এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন এবং উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ফাহিম শাহরিয়ার, জিআইএস স্পেশালিস্ট, বেটস (BETS)। এছাড়া বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় উপজেলার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন, বিদ্যমান তথ্য যাচাই এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, এলজিইডির প্রকৌশলী এবং অংশীজনরা মতামত প্রদান করেন।

আয়োজকরা জানান, জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে একটি যুগোপযোগী গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও টেকসই অবকাঠামো পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: