মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষকদের সরকারি সেবা সহজ করতে ঘোড়াঘাটে কৃষক কার্ড কার্যক্রম শুরু

কৃষকদের সরকারি সেবা সহজ করতে ঘোড়াঘাটে কৃষক কার্ড কার্যক্রম শুরু

কৃষকদের সরকারি সেবা সহজ করতে ঘোড়াঘাটে কৃষক কার্ড কার্যক্রম শুরু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আবেদন গ্রহণ শুরু হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে পালশা ইউনিয়নের প্রায় ৩ হাজার কৃষক এ সুবিধার আওতায় আসছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার পালশা ইউনিয়নের বলাহার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি বিভাগ জানায়, ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৩৫ হাজার কৃষক রয়েছেন। প্রাথমিকভাবে পালশা ইউনিয়নকে তিনটি ইউনিটে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রায় ৩ হাজার কৃষকের আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আহমেদ সাদ্দাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আবেদন করতে আসা এক কৃষক বলেন, আগে বিভিন্ন সরকারি সুবিধা পেতে ভোগান্তিতে পড়তে হতো। কৃষক কার্ড চালু হলে এসব সুবিধা পাওয়া সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী বলেন, কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি কার্যক্রমটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে। ভবিষ্যতে এ কার্ডের মাধ্যমে সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ ও অন্যান্য সেবা আরও সহজে নিশ্চিত করা যাবে।

তিনি আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলা হবে। এতে ভবিষ্যতে কৃষি খাতে সরকারি সহায়তা ও প্রণোদনা আরও দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ইউএনও রুবানা তানজিন বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যভান্ডার তৈরি হবে। এতে সরকারি সহায়তা, ভর্তুকি ও কৃষি সেবাগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।


মো: রাফছানজানী শুভ 
প্রতিনিধি -
ঘোড়াঘাট, দিনাজপুর।