দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ও সংশ্লিষ্ট সাংবাদিকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তারা অভিযোগ করেন,গত ৫জুলাই একাত্তর টিভির সাংবাদিক ছামিউল ইসলাম আরিফ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট আসেন। এসময় সংশ্লিষ্ট সাংবাদিকের প্রয়োজন মোতাবেক সকল তথ্য প্রদান করেন স্বাস্থ্য কর্মকর্তা। এসময় সেই সাংবাদিক শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ভাই বলে সম্বোধন করে আসছিলেন। এসময় স্বাস্থ্য কর্মকর্তা সরাসরি এর প্রতিবাদ জানাননি তবে তিনি বলেছিলেন আপনি প্রথম দর্শনেই আমাকে ভাই বলছেন যেহেতু আমি অফিসে বসে আছি আমার এখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সবারই আমি উদ্ধর্তন কর্মকর্তা। তো তাদের সামনে ভাই না বলে অফিস পরিবেশে মহোদয় বললে জিনিসটি একটি শোভনীয় হয়। অফিস পরিবেশের বাহিরে যদি আপনার সাথে যেহেতু আমার প্রথম সাক্ষাত পরবর্তী সাক্ষাতে সম্পর্ক ঘনিষ্ঠ হয় সেক্ষেত্রে আপনি আমাকে ভাই বলতে পারেন সেটাতে আমার কোন সমস্যা নেই। সেসময় সেই সাংবাদিক বলেন একমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্যার বলি অন্য সবাইকে ভাই বলে সম্বোধন করেন। সেই কথার প্রেক্ষিতে স্বাস্থ্য কর্মকর্তা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যে ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা আমিও সেই একই গ্রেডের কর্মকর্তা। কিন্তু তিনি সেখান থেকে চলে যাওয়ার পর স্যার বলে ডাকার বাধ্য করার কথা সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছেন যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আসলে বিষয়টি সেরকম নয় তিনি হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে বা কারো ইন্ধনে সংবাদপত্র ও অনলাইন পোর্টালে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালিয়েছেন| উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যখন হাসপাতালের রোগীদের সেবার মান বাড়াতে ও হাসপাতালের উন্নয়নমুলক কর্মকান্ড সাধনে নিরলস কাজ করে যাচ্ছেন। সেসময়ে তার এসব কর্মকান্ডে ব্যাঘাত ঘটাতে ও সাধারণ মানুষকে ডাক্তারের মুখোমুখি করতে বা তাদের বিভ্রান্ত করতেই এমন কর্মকান্ড ঘটানো হয়েছে বলে দাবী করেন তারা। এতে হাসপাতালের সুনাম ক্ষুণ্নসহ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন মিথ্যা শিরোনামে সংবাদ করা হয়েছে। আমরা চাইযে এটি তদন্ত করা হোক সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
বক্তরা আরো বলেন,আন্তক্যাডারের একটা যে বৈষম্য সবজায়গায় দৃশ্যমান আসলে সবাইতো আমরা সরকারি চাকুরি করি সবাই আমরা জনগনের সেবক। উপজেলা প্রশাসন হোক উপজেলা কৃষি অফিস হোক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক সেই সাথে উপজেলার অন্যান্য যে অফিসগুলো রয়েছে সেসব অফিসের কর্মকর্তা কর্মচারীরা আমরা সবাই একই রকম। আমাদের চাকুরীর গ্রেড অনুযায়ী জনগনের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আমাদের সন্মান। এখানে আলাদা করে কোন সম্বোধন নিয়ে আমরা বাড়াবাড়ি করবো এটা কোনভাবেই আমরা করিনা এবং কোনভাবেই করার অধিকার নেই।
মানববন্ধনে বক্তব্য রাখেন,স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.হুমায়ন কবির,ডা.তন্ময় সরকার,ষ্টোরকিপার শাহিন,মেডিকেল টেকনোলজিষ্ট সিরাজুল ইসলাম,এসময় সেখানে হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন|
ফারহান ইসলাম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
