সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বোমা হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল

বোমা হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল

বোমা হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির পদযাত্রা-পরবর্তী সমাবেশে নেতাকর্মীদের ওপর বোমা হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদের পুরাতন চত্বর থেকে উপজেলা এনসিপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পরিষদের সম্প্রসারিত ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদাৎ জামান জিকো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বকসি, সদস্য সচিব জুলাই যোদ্ধা আশানুর রহমান এবং সোনারায় ইউনিয়ন এনসিপির আহ্বায়ক অন্তর বাবু প্রমুখ। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার এনসিপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাভারে এনসিপির শান্তিপূর্ণ 'জুলাই জাগরণ' পদযাত্রা-পরবর্তী সমাবেশে কাপুরুষোচিত বোমা হামলা প্রমাণ করে একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।

তারা আরও বলেন, হামলার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সোমবার রাতে ঢাকার সাভারে এনসিপির 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির পথসভা-পরবর্তী সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কার্যক্রমনিষিদ্ধ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে। 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : শাহিন মিয়া