মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার হানিফ ফ্লাইওভারে কালিমা খচিত পতাকা অপসারণের প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল

ঢাকার হানিফ ফ্লাইওভারে কালিমা খচিত পতাকা অপসারণের প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল

ঢাকার হানিফ ফ্লাইওভারে কালিমা খচিত পতাকা অপসারণের প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল

ঢাকার হানিফ ফ্লাইওভারে কালিমা খচিত পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে এ কর্মসূচির আয়োজন করে 'ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক জনতার আয়োজনে উপজেলার বিরাহীমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে রানীগঞ্জ বাজার হয়ে ঘোড়াঘাট-গাইবান্ধা মোড় পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা কালিমা খচিত পতাকার প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকসমূহের প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করার দাবিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: