মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।
 

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খাইরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এস. কে. ইফতেখার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
 

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তির ভয়াল থাবা থেকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

অনুষ্ঠান শেষে মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: