সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অতি গোপনে হবে ইরানের প্রস্তুতি ম্যাচ

অতি গোপনে হবে ইরানের প্রস্তুতি ম্যাচ

অতি গোপনে হবে ইরানের প্রস্তুতি ম্যাচ

    নিউজ ডেস্ক : 

ইরান জাতীয় ফুটবল দল আসন্ন বিশ্বকাপের আগে তাদের শেষ প্রস্তুতি ম্যাচটি কোনো দর্শক ও গণমাধ্যমের উপস্থিতি ছাড়াই খেলবে। আগামীকাল তুরস্কের আনতালিয়ায় মালির বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইরানি ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, কোচের কৌশল ও পরিকল্পনা গোপন রাখতেই ম্যাচটি বন্ধ দরজায় আয়োজন করা হচ্ছে।ম্যাচ শেষে দলটি শনিবার বিশ্বকাপের মূল ক্যাম্পের উদ্দেশ্যে মেক্সিকোর টিজুয়ানায় রওনা দেবে। আগের পরিকল্পনায় বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় থাকার কথা থাকলেও তা পরিবর্তন করে টিজুয়ানাকে নির্ধারণ করা হয়েছে। ফেডারেশনের মতে, মালির বিপক্ষে এই প্রীতি ম্যাচটি দলের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান দল তুরস্কের আনতালিয়ায় দুই দফা ক্যাম্প করেছে এবং এখন পর্যন্ত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর মধ্যে নাইজেরিয়ার বিপক্ষে হারলেও কোস্টারিকা ও গাম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে তারা।

গ্রুপ পর্বে ইরান তাদের ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। সেখানে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে দুটি ম্যাচ এবং মিশরের বিপক্ষে সিয়াটলে শেষ ম্যাচ খেলবে দলটি।