মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়াশিংটনে আজ ফের বৈঠকে বসছে লেবানন-ইসরাইল

ওয়াশিংটনে আজ ফের বৈঠকে বসছে লেবানন-ইসরাইল

ওয়াশিংটনে আজ ফের বৈঠকে বসছে লেবানন-ইসরাইল

ওয়াশিংটন ডিসিতে আজ বৃহস্পতিবার (১৪ মে) লেবানন ও ইসরাইলের মধ্যে নতুন দফার শান্তি আলোচনা আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাগ্গি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনায় বৈরুতের প্রধান লক্ষ্য হলো একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে, তবুও লেবাননে প্রতিদিনই হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল।  লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১৩ মে) ইসরাইলের জোরদার হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আটটি শিশু রয়েছে।  রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেও একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের প্রায় ৪০টি স্থানে ব্যাপক আঘাত হানা হয়েছে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার রাতে জানায়, দক্ষিণ লেবাননের তিনটি গ্রামে চালানো হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়টি শিশু।