মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাধিক দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ টিএমসির, অস্বীকার বিজেপির

একাধিক দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ টিএমসির, অস্বীকার বিজেপির

একাধিক দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ টিএমসির, অস্বীকার বিজেপির

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও হামলা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি।

তৃণমূল কংগ্রেসের নেতারা অভিযোগ করেন, ফল প্রকাশের পরপরই বিভিন্ন জেলায় তাদের দলীয় কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কয়েকটি জায়গায় ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের। এতে স্থানীয় পর্যায়ে আতঙ্ক তৈরি হয়েছে।দলের পক্ষ থেকে বলা হয়েছে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে, যাতে নির্বাচনের ফলকে ঘিরে এলাকায় প্রভাব বিস্তার করা যায়।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দলটির নেতাদের ভাষ্য, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এসব ঘটনা ঘটতে পারে। তাদের দাবি, বিজেপির সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক নেই।ফল ঘোষণার দিন রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রেও উত্তেজনার খবর পাওয়া গেছে। কয়েকটি স্থানে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সহিংসতার অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নির্বাচনের ফলাফল অনুযায়ী রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ফল-পরবর্তী সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।