মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার ব্যাংক থেকে কেনা হলো ৬ কোটি ডলার

চার ব্যাংক থেকে কেনা হলো ৬ কোটি ডলার

চার ব্যাংক থেকে কেনা হলো ৬ কোটি ডলার

নিলামের মাধ্যমে ৪টি ব্যাংকের কাছ থেকে আরও ৬০ মিলিয়ন বা ৬ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২১ ডিসেম্বর) চারটি ব্যাংক থেকে ডলারগুলো কেনা হয়েছে। 

এসময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত। কাট-অফ রেট ১২২ তশমিক ৩০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগে গত ১৭ ডিসেম্বর সাতটি ব্যাংক থেকে প্রায় ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (৬৭ মিলিয়ন ডলার) কেনা হয়। এসময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২  দশমিক ৩০ টাকা পর্যন্ত। কাট-অফ রেট ১২২ দশমিক ৩০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। 

তার আগে ১৫ ডিসেম্বর ১৩টি ব্যাংক থেকে মোট প্রায় ১৪ কোটি ১৫ লাখ মার্কিন ডলার (১৪১ দশমিক ৫ মিলিয়ন ডলার) কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ২৯ টাকা থেকে ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত। 

এদিকে সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২৯৩ কোটি ১৫ লাখ (২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার) ডলার কিনেছে। 

বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখন পর্যন্ত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।