মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপের ফাইনালে উঠলে গোল করার প্রতিশ্রুতি নেইমারের

বিশ্বকাপের ফাইনালে উঠলে গোল করার প্রতিশ্রুতি নেইমারের

বিশ্বকাপের ফাইনালে উঠলে গোল করার প্রতিশ্রুতি নেইমারের

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সমর্থকদের উদ্দেশে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। ৩৩ বছর বয়সী এই ফুটবলার জোর দিয়ে বলেছেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে এগোচ্ছেন তিনি।

দীর্ঘদিন ধরে নিজের দেশের শীর্ষ লিগ সান্তোসের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটান তিনি। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে ডাকা হয়নি। তবে  দলে ডাক পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। 

ইএসপিএনের প্রতিবেদনে নেইমার জানান, আগামী বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত সেলেসাওরা। গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি সমর্থকদের তার ওপর ভরসা রাখার আহ্বান জানান এবং নিজের কথার দায় নেওয়ার প্রতিশ্রুতিও দেন। এমনকি বিশ্বকাপ ফাইনালে উঠতে পারলে গোল করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 

নেইমার বলেন, বিশ্বকাপটা ব্রাজিলে ফেরাতে আমরা সম্ভব সবকিছু করব, এমনকি অসম্ভবও। জুলাইয়ে আপনারা আমাকে আমার কথার জন্য দায়ী করতে পারেন। আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করুন! আর যদি আমরা ফাইনালে উঠতে পারি, আমি কথা দিচ্ছি, আমি গোল করব।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এসিএল ও মেনিস্কাস ইনজুরিতে পড়ার পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার। এই ফরোয়ার্ড এখনো নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি। চলতি বছরের জুনে দায়িত্ব নেওয়া আনচেলত্তির অধীনে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে খুব একটা স্বস্তিদায়ক পথ পাড়ি দেয়নি।

ব্রাজিল ও সান্তোসের কিংবদন্তি নেইমার দেশটির হয়ে সর্বোচ্চ গোলদাতা, সেলেসাও জার্সিতে তার গোল সংখ্যা ৭৯। আগামী গ্রীষ্মে বিশ্বকাপের মঞ্চে থাকতে মরিয়া এই তারকা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ফিটনেস ধরে রাখায়।

এদিকে সান্তোসের সঙ্গে আরও ছয় মাস থাকার ব্যাপারে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন নেইমার। চলতি মাসেই ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে স্বল্পমেয়াদি চুক্তিতে সান্তোসে যোগ দিয়েছিলেন তিনি।

এরপর নেইমারের প্রতিনিধিরা সান্তোস সভাপতি মার্সেলো তেইশেইরার সঙ্গে আলোচনা করেছেন এবং একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন। সব ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ আরও ছয় মাসের জন্য নতুন চুক্তিতে সই করবেন তিনি।

চলতি বছরে সান্তোসের হয়ে মাত্র ৩০টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। এতে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন। মৌসুমের শেষ চার ম্যাচেই করেছেন পাঁচ গোল, যা দলকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রেখেছে। আপাতত সান্তোসেই থাকতে চান নেইমার, অন্য কোনো ক্লাবে যাওয়ার চিন্তা করছেন না বলেই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র