শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডায়াবেটিস রোগীদের কী আম খাওয়া ঠিক?

ডায়াবেটিস রোগীদের কী আম খাওয়া ঠিক?

ডায়াবেটিস রোগীদের কী আম খাওয়া ঠিক?

নিউজ ডেস্ক : 

আমের মৌসুম চলছে এখন। মিষ্টি, রসালো স্বাদের এই ফল কমবেশি সবারই পছন্দের। কেউ কেউ আম এতটাই পছন্দ করেন যে তিনবেলাই খান। আম মিষ্টি ফল। এটি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় অনেকেরই প্রশ্ন , ডায়াবেটিস রোগীদের পাকা আম খাওয়া কি ঠিক?

ভারতীয় গণমাধ্যম ‘আজকাল ’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকের মতে, সঠিক নিয়ম মেনে আম খেলে ডায়াবেটিস রোগীরাও এই ফলটি খেতে পারেন।  তবে চাইলেই বেশি পরিমাণে আম খাওয়া যাবে না। দিনে একটি আম খাওয়াই তাদের জন্য ভালো। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডায়াবেটিস রোগীরা ভারী খাবারের সঙ্গে পাকা আম খাওয়া এড়িয়ে চলুন। সকালের নাশতা ও দুপুরের খাবারের মাঝামাঝি সময়ে পাকা আম খেতে পারলে সবচেয়ে ভালো। চাইলে পাকা আমের সঙ্গে বাদাম, স্প্রাউট বা শসা খেতে পারেন। পাকা আমের জুস, পুডিং বা আমের কোনো ডেজার্ট না খাওয়াই ভালো। রাতের খাবারের তালিকায় ডায়াবেটিস রোগীরা পাকা আম এড়িয়ে চলুন।