শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মতিয়ার রহমান লাবলুর মতবিনিময় সভা

কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মতিয়ার রহমান লাবলুর মতবিনিময় সভা

কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মতিয়ার রহমান লাবলুর মতবিনিময় সভা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমবায় সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী মতিয়ার রহমান লাবলু সাংবাদিক, ব্যবসায়ী ও সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার সকালে কামারপাড়া চৌমহনী বাজারে সকল ব্যবসায়ী ও সদস্যবৃন্দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজারের ব্যবসায়ী, সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতি পদপ্রার্থী মতিয়ার রহমান লাবলু বলেন, আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমবায় সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে তিনি সভাপতি পদে ‘চেয়ার’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। কামারপাড়া চৌমহনী বাজার প্রতিষ্ঠাকালীন সময়ে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পৌরসভা কর্তৃক অনুমোদিত বাজারের ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করেন। ইজারার অর্থ পৌরসভায় পরিশোধের পর অবশিষ্ট অর্থ বাজার মসজিদের উন্নয়ন তহবিলে প্রদান করা হয়।
বর্তমানে তিনি একজন সুতা ব্যবসায়ী এবং কামারপাড়া বাজারে অবস্থিত ‘মেসার্স সরকার ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি একজন দলিল লেখক এবং টানা তিনবার বাংলাদেশ দলিল লেখক সমিতি, বেলকুচি শাখার সভাপতি নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
 

নির্বাচিত হলে বাজারে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে মতিয়ার রহমান লাবলু বলেন, বাজারের সার্বিক উন্নয়নে বর্তমান সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম, পৌর প্রশাসন এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।
তিনি বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামী নির্বাচনে ‘চেয়ার’ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: