শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​আজ (২ জুন) জামালপুর আশেক মাহমুদ কলেজ মিলায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি ও সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, জামালপুর। প্রধান বক্তা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, শামীম আহাম্মেদ। সঞ্চালনায় করেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মাহাদী হাসান রেমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের শহর, পৌর, সদর উপজেলার পূব,উত্তর, দক্ষিণ শাখার বিভিন্ন নেতা কমী।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। দেশের ক্রান্তিলগ্নে তাঁর অবদান ও আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, আদর্শ এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দেশের এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে বিরোধী অপশক্তির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​মোঃ বিজয়, জামালপুর জেলা প্রতিনিধি :