মৌলভীবাজারের অন্যতম শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান 'MOHONS EDUCATION' (মোহনস এডুকেশন) পরিদর্শন করেছেন ইন্টার টিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি, সাংবাদিক মোঃ ইকবাল হোসেন রিংকু। পরিদর্শনকালে তাঁর হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি বিশেষ ‘সম্ভাবনা স্মারক’ তুলে দেওয়া হয়। সোমবার ১ জুন সকালে MOHONS EDUCATION-এর মৌলভীবাজার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিক মোঃ ইকবাল হোসেন রিংকু’র হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন ব্রাঞ্চ ম্যানেজার জাকারিয়া স্যার সহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরা।
মতবিনিময় সভায় মৌলভীবাজারের স্থানীয় উন্নয়ন, শিক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মোঃ ইকবাল হোসেন রিংকু’র অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ইন্টার টিভি’র জেলা প্রতিনিধি হিসেবে যোগদানের পর থেকে আঞ্চলিক সমস্যা ও সম্ভাবনাকে গণমাধ্যমে ফুটিয়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়। আগামী দিনেও তিনি তাঁর ক্ষুরধার লেখনী ও পেশাদারিত্বের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
স্মারক গ্রহণ শেষে সাংবাদিক মোঃ ইকবাল হোসেন রিংকু MOHONS EDUCATION-এর এই উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। মৌলভীবাজারের শিক্ষা খাতের উন্নয়নসহ জেলার যেকোনো ইতিবাচক অগ্রযাত্রায় সংবাদকর্মী হিসেবে আমার সহযোগিতা ও বস্তুনিষ্ঠ অবদান সব সময় অব্যাহত থাকবে।
