শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

র‍্যাবের জালে মাদক সম্রাট, উদ্ধার ৬৯ কেজি গাঁজা

র‍্যাবের জালে মাদক সম্রাট, উদ্ধার ৬৯ কেজি গাঁজা

র‍্যাবের জালে মাদক সম্রাট, উদ্ধার ৬৯ কেজি গাঁজা

জামালপুরের সরিষাবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ আল-আমিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আল-আমিনের হেফাজত থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আল-আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মোঃ বিজয় 
জামালপুর জেলা প্রতিনিধি