মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে যেভাবে তুলনা করলেন মিশা

শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে যেভাবে তুলনা করলেন মিশা

শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে যেভাবে তুলনা করলেন মিশা

শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে যেভাবে তুলনা করলেন মিশা

গত শনিবার ২৮ মার্চ ছিল ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে সাধারণ ভক্ত থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। সামাজিক মাধ্যমে ভরে উঠেছে শাকিবকে নিয়ে আবেগ, প্রশংসা আর স্মৃতিচারণা। দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগরও বাদ যাননি এই তালিকায়। তবে তার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মিশে ছিল এক গভীর উপলব্ধি ও পরামর্শ।

শাকিব খানের সঙ্গে শরীরচর্চার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মিশা সওদাগর তাকে ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, একজন মেসির যেমন ভালো কোচিং স্টাফ এবং মাঠে আরও ১১ জন যোগ্য খেলোয়াড় দরকার হয় গোল করার জন্য, ঠিক তেমনি একজন নায়কের সাফল্যের জন্য প্রয়োজন দক্ষ পরিচালক, দূরদর্শী প্রযোজক, শক্তিশালী স্ক্রিপ্ট, মানসম্মত চরিত্র এবং দক্ষ সহ-অভিনেতা। এই উপাদানগুলোর অভাব থাকলে সব চেষ্টাই বৃথা হতে পারে বলে মনে করেন তিনি। শাকিবের ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তিনি এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানান।

ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খান ও মিশা সওদাগর জুটি দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এক সময় শাকিবের সিনেমা মানেই খলনায়কের চরিত্রে মিশার উপস্থিতি ছিল অনিবার্য। তবে সাম্প্রতিক সময়ে এই জুটিকে পর্দায় আগের মতো নিয়মিত দেখা যাচ্ছে না। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাতেও নেই মিশা সওদাগর। এই সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সিনেমাটি মুক্তির পর গল্প ও নির্মাণ নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকে শাকিবের এই নতুন কাজ নিয়ে সমালোচনাও করছেন। ধারণা করা হচ্ছে, ইন্ডাস্ট্রির বর্তমান এই শূন্যতা ও সিনেমার মান বিবেচনা করেই হয়তো শাকিবকে ভালো সহকর্মী ও কারিগরি সহায়তার গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন মিশা।

সবশেষ শাকিব ও মিশা সওদাগরকে একসঙ্গে দেখা গিয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় তারা প্রথাগত নায়ক-ভিলেন হিসেবে নয়, বরং পর্দা ভাগ করেছিলেন বাবা-ছেলের ভূমিকায়। বর্তমান সময়ে ভালো মানের সিনেমার জন্য একটি শক্তিশালী দলগত প্রচেষ্টার যে কোনো বিকল্প নেই, মিশার এই শুভেচ্ছাবার্তায় সেই ইঙ্গিতই ফুটে উঠেছে।