সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

ইতালির ক্যালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া অঞ্চলে ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে তীব্র বৃষ্টি ও ভূমিধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সিসিলির নিশেমি শহরে ভয়াবহ ভূমিধসের কারণে অন্তত ১,৫০০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে।

ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি জানিয়েছেন, নিশেমি শহরের কেন্দ্রের দিকে ভূমিধসের অগ্রগতি ঠেকাতে নিরাপত্তা বেষ্টনী ১০০ মিটার থেকে বাড়িয়ে ১৫০ মিটার করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রাই নিউজের তথ্য অনুযায়ী, ভূমিধসের রেখা প্রায় চার কিলোমিটার বিস্তৃত রয়েছে।

নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবিও সিসিলিয়ানো বলেন, ভূমিধস এখনও থামেনি এবং পরিস্থিতি আরও খারাপ হলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে পারে। নিশেমিতে সাম্প্রতিক কয়েকদিনে দুটি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার গভীরতা কিছু স্থানে ছয় মিটার পর্যন্ত হতে পারে।

ইতালির সরকার জাতীয় জরুরি তহবিল থেকে প্রাথমিকভাবে ১০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে, যা ধ্বংসাবশেষ অপসারণ, জরুরি সেবা পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে।

 

উত্তর ইতালির আরেনজানো ও জেনোয়ার মধ্যে উপকূলীয় সড়ক ভিয়া অরেলিয়ায় ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি সার্ডিনিয়ায় ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। ইতালির এই জরুরি অবস্থা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।