মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১৪ জনের প্রাণহানি


যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে মানবিক বিপর্যয় নেমে এসেছে। তীব্র ঠাণ্ডায় এখন পর্যন্ত এক কিশোরীসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ো ও দুর্যোগময় আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ৮ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিএনএন, বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসহ ১৫টি অঙ্গরাজ্যের বেশিরভাগ অঞ্চল তুষারে ঢেকে গেছে।

সেই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে বরফশীতল বৃষ্টি। দেশটির আবহাওয়া দপ্তর ইতোমধ্যে শীতকালীন সতর্কতা জারি করেছে। এই সতর্কতার আওতায় পড়েছেন দেশটির ১৮ কোটি ৫০ লাখ মানুষ।

প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থতিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো খোলা হবে না। সেই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের নাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়াগত পরিস্থিতির কারনে বিমান চলাচলও স্থগিত আছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে জানা গেছে, গতকাল রোববার বিভিন্ন মার্কিন বিমান বন্দরে বাতিল করা হয়েছে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট। করোনা ভাইরাস মহামারির পর এই প্রথম একদিনে এত বেশিসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে।