মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২৬ কিশোরকে মুক্তি দিয়েছে সিরিয়া

১২৬ কিশোরকে মুক্তি দিয়েছে সিরিয়া

১২৬ কিশোরকে মুক্তি দিয়েছে সিরিয়া


১২৬ কিশোরকে মুক্তি দিয়েছে সিরিয়া

সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি কারাগার নিয়ন্ত্রণ নেওয়ার পর ১২৬ জন কিশোরকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, একটি চুক্তির অংশ হিসেবে কুর্দি বাহিনীর কাছ থেকে কারাগারের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই কিশোরদের ছেড়ে দেওয়া হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মুক্তিপ্রাপ্ত কিশোরদের স্বাগত জানাতে মানুষ ভিড় জমায়। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, কিশোরদের নাম প্রকাশ করা হয়েছে, যাতে মানুষ তাদের অনলাইনে খুঁজে পেতে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশন রাকা প্রদেশের আল-আকতান কারাগার থেকে ‘১৮ বছরের কম বয়সী ১২৬ জন বন্দীর মুক্তি’ সম্পর্কে রিপোর্ট করেছে, যা আইএসআইএস বন্দীদের রাখার জন্য ব্যবহৃত হয়ে আসছে। তবে এ বিষয়ে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেন। 

দামেস্কের সামরিক চাপের মুখে সম্প্রীতি এসডিএফ বেশ কিছু অঞ্চল ছেড়ে দিয়েছে এবং সুদূর উত্তর-পূর্বে হাসাকেহ প্রদেশের কিছু অংশে ফিরে গেছে। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এসডিএফ প্রধান মাজলুম আবদির সাথে একটি চুক্তি ঘোষণা করেছিলেন, যার মধ্যে ছিল যুদ্ধবিরতি এবং কুর্দিদের কার্যত স্বায়ত্তশাসিত প্রশাসনকে রাজ্যের সাথে একীভূত করা, যা আইএসআইএস বন্দীদের দায়িত্ব নেবে।

স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) কুর্দি যোদ্ধাদের কারাগার থেকে তুরস্কের উত্তর সীমান্তে আলেপ্পো প্রদেশের কুর্দি-অধিষ্ঠিত আইন আল-আরব শহরে স্থানান্তর করা হয়েছে, যা কোবানে নামেও পরিচিত।

একই দিনে সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে সানা জানায়, আল-আক্তান স্থানান্তর ‘গত ১৮ জানুয়ারী চুক্তি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ যার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারাগারের প্রশাসনের দায়িত্ব নেবে।