মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবারের ভোট হলো ভুল পথে চলে যাওয়া ট্রেনকে আবার ঠিক গন্তব্যের পথে আনার প্রয়াস।

এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা

এবারের ভোট হলো ভুল পথে চলে যাওয়া ট্রেনকে আবার ঠিক গন্তব্যের পথে আনার প্রয়াস।


এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচন একটি বিচ্যুত ব্যবস্থাকে আবার সঠিক পথে ফেরানোর উদ্যোগ।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার জোট ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’-এর একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের নির্বাচন ব্যবস্থা ও চলমান সংস্কার কার্যক্রম প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ২০২৬ সালের নির্বাচনকে রূপক অর্থে একটি লাইনচ্যুত ট্রেনের সঙ্গে তুলনা করা যায়, যেটিকে ন্যূনতম সংস্কার ও কিছু যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে আবার সচল করার চেষ্টা করা হচ্ছে। এই উদ্যোগ সফল হলে সেটিকে নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে বিবেচনা করা যাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা কমিশনের জন্য তৃতীয় চোখের মতো কাজ করে। তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত হয় এবং মৌলিক নীতিমালার কোনো ব্যত্যয় না ঘটে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। নীতিমালার আওতায় থেকে পর্যবেক্ষকদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন কমিশনার।

এ সময় তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপারসন তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের কো-চেয়ার রোকসানা খন্দকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।