সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে পৃথক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্রীপুরে পৃথক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্রীপুরে পৃথক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নপাড়া গ্রামে মাওনা চৌরাস্তার বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির হোসেনের ভাড়া বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই বাড়ির আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং আটটি কক্ষের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


অন্যদিকে, একই রাত আড়াইটা দিকে উপজেলার মাওনা ইউনিয়নের জয়নতলী উত্তরপাড়া এলাকায় আব্দুস সালামের মালিকানাধীন তিনটি দোকান ও একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি মুদি দোকান, তুলার গোডাউন, একটি অটোরিকশা এবং পাশের বসতঘরের সব মালামাল পুড়ে যায়। এ ঘটনাতেও প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে সারিবদ্ধভাবে তিনটি দোকান ও একটি বসতঘরে মার্কেট মালিক পরিবারসহ বসবাস করতেন। মধ্যরাতে তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে দোকান ও বসতঘরে।
স্থানীয় যুবক সজীব বলেন, “ঘুমের মধ্যে আগুন লাগার বিষয়টি কেউ বুঝতে পারেনি। আগুন ছড়িয়ে পড়ার পর মানুষ ছুটে এসে কিছুই রক্ষা করতে পারেনি।”


ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, “এক রাতেই সব শেষ হয়ে গেছে। দোকান, ঘর আর অটোরিকশা সব পুড়ে ছাই।”
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, “পৌরসভার চন্নপাড়া এলাকায় মনির হোসেনের ভাড়া বাসায় অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে গেছে।

দুটি ইউনিট কাজ করে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।”তবে মাওনা ইউনিয়নের জয়নতলী উত্তরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।