মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত পাঁচ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

সোমবার ১০টা ৩৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি)  পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।

তথ্যানুযায়ী, ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন পুরুষ ও ৩৬ হাজার ৪৫৯ জন নারী রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ১ লাখ ৩৮ হাজার ৭০৫ জন, কাতার থেকে নিবন্ধন করেছেন ৫২ হাজার ১০৯ জন, ওমান থেকে নিবন্ধন করেছেন ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়ায় ৩৬ হাজার ৪২৭ প্রবাসী ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৫০০ প্রবাসী নিবন্ধন করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৪ হাজার ৫৫ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।