মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের আলুর বীজ ও সার সংক্রান্ত ব্রিফিং

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের আলুর বীজ ও সার সংক্রান্ত ব্রিফিং

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের আলুর বীজ ও সার সংক্রান্ত ব্রিফিং

আলুর বীজ এবং সার সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী । 

জেলা প্রশাসক তার বক্তব্যে সাংবাদিকদের আলু সংক্রান্ত মাঠের চিত্র তুলে ধরার পাশাপাশি সমাধানের কৌশল উল্লেখ করার জন্য ধন্যবাদ জানান। 

তিনি তার বক্তব্যে বলেন, সারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে আগামী ২০২৬ সালের মার্চ পর্যন্ত এবং কেউ যদি সারের সংকট তৈরির চেষ্টা করে অথবা বেশি দামে সার বিক্রি চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যদি বিএডিসির বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয় তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। সার ও বীজ এর দাম মনিটরিং এর জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং তথ্য দিয়ে সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

এছাড়াও অতি শীঘ্রই কৃষকদের স্বার্থ রক্ষায় কোল্ড স্টোরেজ এর মালিকদের সাথে সভা করা হবে।  মুন্সীগঞ্জের কৃষকদের পণ্য সংরক্ষণে ৪ টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে এবং অতি শীঘ্রই মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলায় মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।