সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনেরাহ-আরশের নতুন নাটক ‘এক জীবনে’

সুনেরাহ-আরশের নতুন নাটক ‘এক জীবনে’

সুনেরাহ-আরশের নতুন নাটক ‘এক জীবনে’

ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে নতুন নাটক ‘এক জীবনে’।

নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মোহন আহমেদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল।

প্রযোজনা প্রতিষ্ঠান জাগো ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি। নাটকটি নিয়ে নির্মাতা মোহন বলেন, "এই

নাটকের গল্প খুব সাধারণ হলেও অনুভূতিটা গভীর। দর্শক যেন নিজেদের জীবনের কিছু অংশ খুঁজে পান সেই চেষ্টা থেকেই ‘এক জীবনে’ নির্মাণ।"

নাটকের চিত্রনাট্যে ভালোবাসা, আবেগ আর সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়ে গেছে। ভালোবাসার প্রাপ্তি-অপ্রাপ্তি, অনুভূতির গভীরতা ও বাস্তবতার চিত্রই ফুটে উঠেছে এতে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মামুন খান, নওশিন নাহার, পাপিয়া, জিয়াউল হক অভিসহ অনেকে।