মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

শহীদ ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

শহীদ ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

 

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। একই সঙ্গে তিনি বাংলাদেশে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন।

 

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি অনুরোধ জানান তিনি।

 

বিবৃতিতে শার্লি বোচওয়ে বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় সাম্প্রতিক সহিংসতার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

 

তিনি আরও বলেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

 

সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি, সংযম প্রদর্শন, দায়িত্বশীল আচরণ এবং বিদ্বেষ পরিহারের অঙ্গীকার করে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব।

 

উল্লেখ্য, এ সংকটময় সময়ে বাংলাদেশের জনগণকে শান্ত থাকার পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান শার্লি বোচওয়ে।