মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “আলহামদুলিল্লাহ” পোস্ট

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “আলহামদুলিল্লাহ” পোস্ট

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “আলহামদুলিল্লাহ” পোস্ট

শহীদ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “আলহামদুলিল্লাহ” পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম শাহারিয়ার ইয়াসিন। তিনি বাবরু মিয়া–এর ছেলে। তার বাড়ি মাইজখার, দক্ষিণপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শহীদ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর ফেসবুকে দেওয়া ওই পোস্টটি সামাজিকভাবে আপত্তিকর ও জনমনে ক্ষোভ সৃষ্টি করতে পারে—এমন অভিযোগ ওঠে। বিষয়টি আমলে নিয়ে কসবা থানা পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে শাহারিয়ার ইয়াসিনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কসবা থানা পুলিশ।