সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১ বছরে ১৮ হাজারের বেশি বাংলাদেশিকে আটক করেছে ভারত

১১ বছরে ১৮ হাজারের বেশি বাংলাদেশিকে আটক করেছে ভারত

১১ বছরে ১৮ হাজারের বেশি বাংলাদেশিকে আটক করেছে ভারত

গত ১১ বছরে ভারতের আন্তর্জাতিক সীমান্তগুলো দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে প্রায় ২৪ হাজার মানুষকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে এককভাবে বাংলাদেশ সীমান্তেই আটক হয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ। 

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। খবর এনডিটিভির। 

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্ত থেকে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন আটক হয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার।  দেশটির সীমান্ত থেকে আটক হয়েছেন ১ হাজার ১৬৫ জন। এছাড়া পাকিস্তান সীমান্ত থেকে ৫৫৬ জন এবং নেপাল ও ভুটান সীমান্ত থেকে ২৩৪ জনকে আটক করার কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১১ মাসেই ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছেন। যার মধ্যে ২ হাজার ৫৫৬ জনই বাংলাদেশ সীমান্তের। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১১ বছরে ভারতের উত্তর দিকের চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত হয়নি।

তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এই পরিসংখ্যান তুলে ধরে ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ প্রায় শেষের পথে।