সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জ বিজয় দিবসের প্যারেডে কানিজ ফাতেমা গার্লস্ স্কুল এন্ড কলেজ

মানিকগঞ্জ বিজয় দিবসের প্যারেডে কানিজ ফাতেমা গার্লস্ স্কুল এন্ড কলেজ

মানিকগঞ্জ বিজয় দিবসের প্যারেডে কানিজ ফাতেমা গার্লস্ স্কুল এন্ড কলেজ

আজ ১৬ ই ডিসেম্বর ২০২৫-এ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জেলার শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে আয়োজিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক কুচকাওয়াজ ও নৃত্যানুষ্ঠানে কানিজ ফাতেমা গার্লস্ স্কুল এন্ড কলেজ–এর প্রাথমিক ও মাধ্যমিক শাখার  শিক্ষার্থীবৃন্দ বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখার কন্টিনজেন্ট (ইছামতী গ্রুপ) শৃঙ্খলা ও নৈপুণ্য প্রদর্শন করে কুচকাওয়াজে দ্বিতীয় স্থান অর্জন করে—যা প্রতিষ্ঠানটির জন্য এক অনন্য গৌরব ও সম্মানের বিষয়।

প্রতিষ্ঠানের সন্মানিত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজ আহমেদ চৌধুরী (অব.) প্যারেড মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং তাদের মনোজ্ঞ প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন। এসময় প্যারেড মাঠে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সন্মানিত শিক্ষক ম্যাডাম পারভীন আক্তার, জনাব কানাই লাল ঘোষ, ম্যাডাম নুশরাত জাহান নিশি, জনাব সোহাগ হাসান খান এবং সুজিত কুমার বিশ্বাস। শিক্ষার্থীদের প্রিয় অভিভাবকবৃন্দও এ সময় মাঠে উপস্থিত ছিলেন। 

দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের শারীরিক কসরত ও কুচকাওয়াজে দক্ষ করে গড়ে তোলার গুরুদায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা বিভাগের সম্মানিত শিক্ষক মোসাম্মৎ পারভীন আক্তার। তারই ধারাবাহিকতায় এবারও তিনি তাঁর দায়িত্ব পালনে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। কুচকাওয়াজ শেষে তাই সন্মানিত অধ্যক্ষ তাঁর নিষ্ঠা ও আন্তরিকতার উচ্চকিত প্রশংসা করেন। 
প্রতিবছরের ন্যায় এবারও এই সম্মানজনক প্যারেডে অংশগ্রহণ ও পুরস্কার অর্জন কানিজ ফাতেমা পরিবারের সকলের জন্য এক গৌরবময় অর্জন।