মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাইয়ে ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

কালাইয়ে ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

কালাইয়ে ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় শান্তির পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করেন নবাগত কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামীম আরা।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও শামীম আরা মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের এই দিনে অর্জিত বিজয় বাঙালি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও চূড়ান্ত সাফল্যের প্রতীক। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে কলেজ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি, ত্যাগ ও বীরত্বগাথা তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে মহান বিজয় দিবসের কর্মসূচিকে সার্থক করে তোলেন।