মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোনয়ন ফরম সংগ্রহের পর মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ডিবির হাতে আটক

মনোনয়ন ফরম সংগ্রহের পর মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ডিবির হাতে আটক

মনোনয়ন ফরম সংগ্রহের পর মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ডিবির হাতে আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লা হোসেন মিয়াকে (কুটি) ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে। কুতুবুল্লা হোসেন মিয়া পূর্বে শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন। 

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি নিজ নির্বাচনী এলাকায় ফেরার উদ্দেশ্যে রওনা হন। পরে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাঁর গাড়ি থামিয়ে তাঁকে সঙ্গে নিয়ে যান।

কুতুবুল্লা হোসেন মিয়ার সঙ্গে থাকা মিটুল হোসেন বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার সময় নতুন বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়ি থামান এবং কুতুবুল্লা হোসেন মিয়াকে নিয়ে যান। পরে তিনি জানতে পারেন, তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ বলেন, “কুতুবুল্লা হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল।” 

তিনি আরও বলেন, আটক ব্যক্তি কোনো নির্বাচনী আসনের প্রার্থী কি না সে তথ্য তাঁদের জানা নেই।

খোঁজ নিয়ে জানা গেছে আজ মাগুরা জেলায় বিভিন্ন আসনে একাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সংসদীয় আসন ৯১-৯২ (মাগুরা ১–২) এর জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আব্দুল মতিন ও এম.বি বাকের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দুই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আজ মাগুরা জেলায় মোট চারটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।