মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাইয়ে নবাগত ওসি ও সাংবাদিকদের মতবিনিময় সভা

কালাইয়ে নবাগত ওসি ও সাংবাদিকদের মতবিনিময় সভা

কালাইয়ে নবাগত ওসি ও সাংবাদিকদের মতবিনিময় সভা

কালাই উপজেলা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকের সঙ্গে কালাই মডেল প্রেস ক্লাব ও কালাই সাংবাদিক পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টা ৩০ মিনিটে কালাই থানায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রফিক বলেন, সমাজ থেকে সকল অন্যায় দূর করতে হলে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “সত্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। একই সঙ্গে আমি আশ্বস্ত করছি, পুলিশ প্রশাসন সকল ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে অপরাধ দমন, জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সভায় বক্তব্য রাখেন কালাই মডেল প্রেস ক্লাব সভাপতি  মো: লুৎফর রহমান। তিনি বলেন, কালাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিক সমাজ সব সময় গঠনমূলক ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তিনি জুয়া, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সাংবাদিকদের কলমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় কালাই মডেল প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, কালাই সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা বলেন, কালাই উপজেলার প্রতিটি ইউনিয়নে জুয়া ও মাদকদ্রব্য বর্তমানে একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এসব অপরাধ নির্মূলে প্রশাসন, সাংবাদিক ও সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মতবিনিময় সভায় সকল ইউনিয়নে জুয়া ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার অঙ্গীকার করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন ও অপরাধ দমনে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভার শেষে ওসি মো. রফিক ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের আশ্বাস দেন এবং সাংবাদিকদের যেকোনো সহযোগিতায় পুলিশ প্রশাসন পাশে থাকবে বলে জানান।