মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

রোববার (১৪ ডিসেম্বর) ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভিষন বিওপির সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ওই সীমান্ত পিলার ২১৯/৭১আর হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামক স্থানে তাদের দেখতে পেয়ে আটক করা হয়।

আটক ১৫ জনের মধ্যে চারজন পুরুষ, ৯ জন মহিলা এবং ২টি শিশু। তাদের মধ্যে তিনজন খুলনার, সাতজন যশোরের, দুইজন নড়াইলের, একজন সাতক্ষীরা, একজন মানিকগঞ্জ ও একজন ঢাকা জেলার বাসিন্দা।

আটকদের পরিচয় যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।