মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের স্বাধীনতা অস্বীকারকারীদের বিশ্বাস করার কোনও কারণ নেই

দেশের স্বাধীনতা অস্বীকারকারীদের বিশ্বাস করার কোনও কারণ নেই

দেশের স্বাধীনতা অস্বীকারকারীদের বিশ্বাস করার কোনও কারণ নেই

গণতন্ত্রের আকাঙ্খা বাস্তবায়নের পথে এখনো বিভিন্ন রকম চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা অস্বীকার করে তাদের বিশ্বাস করার কোনও কারণ নেই।

 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় একথা জানান তিনি।

তিনি বলেন, ষড়যন্ত্র চক্রান্ত করে কোনও দিন সাফল্য অর্জন করা যায় না। চক্রান্তের কাছে মাথা নত না করে জনগণের ঐক্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে।

 

বিএনপির এই নেতা বলেন, যারা দেশের জন্ম, স্বাধীনতাকে, অস্বীকার করেছে তাদের বিশ্বাস করার কোনও কারন নেই। দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীতে ক্ষমা করার কোনও কারণ থাকতে পারে না। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন ফ্যাসিস্টকে আবার চেপে বসতে দিতে পারি না।

 

তিনি আরও বলেন, ধানের শীষকে বেছে নিয়ে, দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিবে বলে বিশ্বাস করি। এই দেশে জবরদস্তি করে কিছু চাপিয়ে দেয়া যাবে না।

 

ভয়াবহ প্রতিহিংসা চলছে উল্লেখ করে তিনি জানান, পরাজিত ফ্যাসিস্টরা পলাতক থেকেও হাদী, এরশাদউল্ল্যাহকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

 

২৫ ডিসেম্বর তারেক রহমান ফিরবেন। উদ্বেগের মধ্যেও অনুপ্রাণিত বিএনপি। এ সময় তার আগমনে নজিরবিহীন সংবর্ধানর আহ্বান জানান তিনি।