মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যথাযোগ্য মর্যাদায় কালাইয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় কালাইয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় কালাইয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

 

রোববার সকালে কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

 

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা ও কালাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

পরে আয়োজিত আলোচনা সভায় ইউএনও শামীম আরা বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে আলোকিত করবে। আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে উপজেলা প্রশাসন, কালাই, জয়পুরহাট।