মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নজরদারিতে বেশ কয়েকজন, জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান

নজরদারিতে বেশ কয়েকজন, জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান

নজরদারিতে বেশ কয়েকজন, জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় এখন পর্যন্ত পরিবার বা কোনো পক্ষ থেকে মামলা দায়ের হয়নি। তবে এই ইস্যুতে বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট বোঝা না যাওয়ায় চলছে সুচারুভাবে বিশ্লেষণ। তাছাড়া নজরদারিতে থাকা ব্যক্তিদের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবারই ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, হাদির ওপর হামলার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।