সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় মূল আসামি গ্রেফতার

শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় মূল আসামি গ্রেফতার

শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় মূল আসামি গ্রেফতার

রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি নয়নকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে নয়নকে সহযোগী পলাশসহ গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের পর শ্যামপুর থেকে বিদেশি রিভলবার ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পূর্ববিরোধ ও চাঁদাবাজির জেরে শ্যামপুর কাঁচাবাজারের সাবেক সভাপতি আব্দুর রহমান খুন হন বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভিযুক্ত নয়ন ২০২৪ সালে আব্দুর রহমানের মাধ্যমে ৬০ লাখ টাকায় শ্যামবাজারে একটি দোকান কেনেন। দোকান হস্তান্তরের সময় আব্দুর রহমান আরও ২৪ লাখ টাকা দাবি করলে বিরোধ সৃষ্টি হয়। সে থেকেই একবছর ধরে চলে হত্যার পরিকল্পনা।