সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে নতুন মাদক ‘এমডিএমবি’র বিরাট চালান জব্দ, গ্রেফতার ৪

দেশে নতুন মাদক ‘এমডিএমবি’র বিরাট চালান জব্দ, গ্রেফতার ৪

দেশে নতুন মাদক ‘এমডিএমবি’র বিরাট চালান জব্দ, গ্রেফতার ৪

দেশে প্রথমবার নতুন মাদক এমডিএমবি বা তরল গাজার বিরাট চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। একইসঙ্গে মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূলহোতাসহ চক্রের চার সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ই-সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবারহ করা হতো বলে জানিয়েছে সংস্থাটি। 

সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক হাসান মারুফ জানান, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রপের মাধ্যমে এই মাদক বিক্রি করছিলো। এই ধরনের মাদকের মাত্র কয়েক ফোটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া বা অবশ হওয়ার আশঙ্কা থাকে।

এছাড়া এই মাদক সেবনকারী আক্রমনাত্মক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে হার্টের জটিল সমস্যাও হতে পারে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জানান, এটি উচ্চ মাত্রার সিনথেটিক মাদক। যা দেখতে পানির মতো এবং বিভিন্ন গন্ধ রয়েছে।