মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রে যেতে ৪২ দেশের নাগরিকদের মানতে হবে কঠোর নিয়ম

যুক্তরাষ্ট্রে যেতে ৪২ দেশের নাগরিকদের মানতে হবে কঠোর নিয়ম

যুক্তরাষ্ট্রে যেতে ৪২ দেশের নাগরিকদের মানতে হবে কঠোর নিয়ম

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশি পর্যটকদের জন্য নতুন একটি কঠোর নিয়ম কার্যকরের প্রস্তাব করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর (সিবিপি)। ভ্রমণ অনুমোদনের আবেদনকারীদের কাছ থেকে ব্যাপক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হতে পারে।

মার্কিন কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন ডিপার্টমেন্ট বা শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর (সিবিপি) মঙ্গলবার একটি প্রস্তাব পেশ করেছে। 

প্রস্তাব অনুসারে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে আসা পর্যটকদের অচিরেই হয়তো বিগত পাঁচ বছর পর্যন্ত তাদের সামাজিক মাধ্যমের ইতিহাস খতিয়ে দেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, মঙ্গলবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নথিতে সিবিপি জানায়, ভবিষ্যতে ভ্রমণ অনুমোদনের আবেদনকারীদের কাছ থেকে ব্যাপক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হতে পারে। এর মধ্যে থাকবে সোশ্যাল মিডিয়াসংক্রান্ত তথ্য, গত ১০ বছরে ব্যবহৃত ইমেইল ঠিকানা এবং বাবা-মা, জীবনসঙ্গী, ভাইবোন ও সন্তানদের নাম, জন্ম তারিখ, জন্মস্থান ও আবাসিক ঠিকানা।

খবরে বলা হয়েছে, এই পরিবর্তনের জেরে সেই সব পর্যটকেরা প্রভাবিত হবেন, যারা ভিসা মওকুফ কর্মসূচির যোগ্য। এই কর্মসূচি অনুযায়ী ৪২টি দেশের নাগরিকেরা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন পেলে ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন।

বর্তমানে ইএসটিএ আবেদন করার সময় যেসব তথ্য দিতে হয়, তার মধ্যে রয়েছে—একটি ইমেইল ঠিকানা, ফোন নম্বর, বাসার ঠিকানা, জরুরি যোগাযোগের তথ্য। এই অনুমোদনের মেয়াদ সাধারণত দুই বছর। আগেও চালু হয়েছে এমন নজরদারি। 

সংস্থাটির এই উদ্যোগ একেবারে নতুন নয়। মার্কিন সরকার এর আগেও এইচ-১বি ভিসা (দক্ষ কর্মী) এবং শিক্ষার্থী ও গবেষক ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে সামাজিক মাধ্যম যাচাইয়ের নিয়ম চালু করেছে। এছাড়া সরকার একটি নতুন ২৫০ ডলারের ‘ভিসা ইনটিগ্রিটি ফি’ চালুর পরিকল্পনাও করছে, যদিও ভিসা মওকুফ সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকরা এই ফি থেকে ছাড় পাবেন।