সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় চোরাইকৃত মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

হাতিয়ায় চোরাইকৃত মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

হাতিয়ায় চোরাইকৃত মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

নোয়াখালীর হাতিয়ায় চোরাইকৃত মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 
বুধবার  (১০ ডিসেম্বর ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: আবুল কাশেম  এ তথ্য নিশ্চিত করেন।
 কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ডিসেম্বর  মঙ্গলবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা নলছিরা ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে
অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে চলাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তার কাছ থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত মোটরসাইকেল ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, জলদস্যুতা, চোরাচালান ও অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।