বুধবার (১০ ডিসেম্বর) থাইল্যান্ড এবং কম্বোডিয়া একে অপরের বিরুদ্ধে সীমান্ত আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ও জুলাই মাসে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পুনরুদ্ধারে তাকে একটি ফোন করতে হবে।রয়টার্স বলছে, সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশ একে অপরকে দোষারোপ করেছে এবং কয়েক মাস ধরে চলমান সীমান্ত উত্তেজনার কূটনৈতিক সমাধানের ব্যাপারে এখনও মতবিরোধে রয়েছে।
এদিকে, মঙ্গলবার এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না, তিনি আরও যোগ করেন, পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য অনুকূল নয়।
